মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব, প্রতিবেদক:
মঙ্গলবার (০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) জেলা পুলিশ, জামালপুর কর্তৃক আয়োজিত এবং ইউএনএফপিএ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে “Responding to Technology-Facilitated Violence (GBV) Against Women and Girls” (প্রযুক্তির মাধ্যমে সংঘটিত নারী ও কন্যাশিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা) শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনলাইন হয়রানি, সাইবার বুলিং, পরিচয় চুরি, ব্ল্যাকমেইল, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহারসহ নানা ধরনের প্রযুক্তিনির্ভর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগীদের কার্যকর সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তি-সুবিধাভিত্তিক লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), প্রমুখ জামালপুর।