• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে সাত কিলোমিটার জার্মান পতাকা তৈরি করে আলোচনায় কৃষক আমজাদ দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,স্টাফ রিপোর্টার,

টাঙ্গাইলে অবৈধভাবে টায়ার ও তার পুড়িয়ে তেল উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণের দায়ে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার শিবপুর এলাকায় ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে টায়ার ও তার পুড়িয়ে ক্ষতিকর তেল উৎপাদন করা হচ্ছিল। এতে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানার পরিবেশবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটি বন্ধের নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা বলেন, “অবৈধভাবে টায়ার ও তার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা এইচ এম জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা