• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে সাত কিলোমিটার জার্মান পতাকা তৈরি করে আলোচনায় কৃষক আমজাদ দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

‎খাজা রাশেদ, লালমনিরহাট।।

‎প্রেমের টানে সুদুর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসে, ইসলাম ধর্ম গ্রহণ করে লালমনিরহাটের কলেজছাত্রী মারিয়া আক্তার (জান্নাতুল ফেরদৌস মারিয়া) কে বিয়ে করেছেন, কোরিয়ান যুবক কিম হিউন সু।

‎জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর,ভাষা শিক্ষা বিষয়ক একটি প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

‎জান্নাতুল ফেরদৌস মারিয়া লালমনিরহাট সদর উপজেলার, তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার মোঃ আফজাল হোসেন ও রেনু বেগমের মেয়ে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে, অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন।

‎তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন রংপুরের কেরামতিয়া জামে মসজিদে, মাওলানা মোঃ আল-আমিনের তত্ত্বাবধানে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিম হিউন সু। একই দিনে রংপুরের গরীবুল্লাহ টাওয়ারে অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান রিয়াদের চেম্বারে, তাদের বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।

‎এ ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য,মারিয়ার পরিবারের পক্ষ থেকে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা