• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

জোহানেসবার্গে বসতিতে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ১২

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে অবৈধভাবে গড়ে ওঠা একটি আবাসিক বসতিতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একদল সশস্ত্র হামলাকারী সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে এসে বসতির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকে এবং একাধিক স্থানে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটজন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় অবৈধ বসতি এলাকায় গ্যাং-সহিংসতা, ব্যক্তিগত বিরোধ ও অপরাধচক্রের আধিপত্যের কারণে এ ধরনের বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটে। গত বছরও জোহানেসবার্গে একটি মদের দোকানে গুলিবর্ষণে ৯ জন নিহত হন।
পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে কয়েক মিলিয়ন আগ্নেয়াস্ত্র রয়েছে, যা সহিংসতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা