• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন বিশ্বকাপ স্বপ্নভঙ্গ, তবু বীরের সম্মান পেলেন ওমর আবদুলকাদির আরতান সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি শিক্ষায় পিছিয়ে থাকায় বিশ্ব প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: শিক্ষামন্ত্রী জনস্বস্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশনের শেষ প্রস্তুতি সারল পর্তুগাল টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ সকাল ১১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হাড়িয়েছে ইংল্যান্ড

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ বাতিল

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৭ সালের জন্য পুনঃনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সময়সূচিতে এখন নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।

এর আগে, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।

তিনি বলেন, ১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাংশন ওভালে আলোয় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।

তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষভাবে নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ)

* ৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা