• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর প্রায় ১ শতাংশ বেড়ে যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান সরাসরি সংঘাতে না জড়ানোয় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। তখন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের পর। খবরে বলা হয়, হরমুজ প্রণালির কাশম দ্বীপ এলাকায় হামলা চালানো হয়, যার জবাবে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান।
ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতি হলে তেলের বাজারে অস্থিরতা বাড়তে পারে এবং দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা