• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টানা বিশ্বকাপ জয়ে ইতিহাস ছোঁয়ার পথে আর্জেন্টিনা, সামনে বিরল কীর্তির হাতছানি নিত্যপণ্যে কর হ্রাসে বড় উদ্যোগ: ৬০ পণ্যে উৎসে কর নামছে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন বিশ্বকাপ স্বপ্নভঙ্গ, তবু বীরের সম্মান পেলেন ওমর আবদুলকাদির আরতান সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টা পর সীমান্ত থেকে বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি শিক্ষায় পিছিয়ে থাকায় বিশ্ব প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: শিক্ষামন্ত্রী জনস্বস্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশনের শেষ প্রস্তুতি সারল পর্তুগাল টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ সকাল ১১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানা যায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করা হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা