• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

গাইবান্ধায় রেলের জমি দখলমুক্ত, ১১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক / ১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ১১২টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৮১টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। একই দিন সদর উপজেলার ভেড়ামারা রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় আরও ৩১টি স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নলডাঙ্গা ও ভেড়ামারা এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, রেলওয়ের জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভাগের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা