• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

খুলনায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ৩২ জন গ্রেফতার

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধিঃ

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে খুলনা থানার ৩ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৮ জন, লবণচরা থানার ৬ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৮ জন, দৌলতপুর থানার ৩ জন এবং খানজাহান আলী থানার ১ জন রয়েছেন।

অভিযানের সময় সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) সহ একাধিক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা