• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

কাপ্তাই হ্রদে পানির ঘাটতি: কপাবিকে বিদ্যুৎ উৎপাদনে বড় ধস, তিন ইউনিট বন্ধ

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাঙামাটি প্রতিনিধিঃ

শুষ্ক মৌসুমে পানি স্বল্পতার কারণে কাপ্তাই হ্রদ–এ পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র–এর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ রয়েছে। সচল থাকা দুইটি ইউনিট থেকে সর্বমোট ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি ২৪০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে পারে।

কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ছিল ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল। তবে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর নেমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯১ ফুটে, অর্থাৎ প্রায় ৪ দশমিক ৪৩ ফুট ঘাটতি রয়েছে।

কন্ট্রোল রুমের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে বন্ধ থাকা ইউনিটগুলো পুনরায় চালু করা সম্ভব হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা