• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

প্রবীণ সাংবাদিক ওসমান হারুনের মৃত্যুতে শোকের ছায়া, পরিবেশমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর প্রবীণ সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল (৬৭)-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল ভোর ৫টার দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
প্রয়াত সাংবাদিকের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ওসমান হারুন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। তাঁর মৃত্যুতে ফেনীবাসী একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সংবাদকর্মীকে হারাল।

মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গতকাল বাদ জোহর শহরের মিজান ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাপ্তাহিক ফেনী সংবাদ-এর প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, দ্য ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভুঁইয়া বেলাল, মরহুমের ভগ্নিপতি অ্যাডভোকেট আবুল কালাম এবং তাঁর ছেলে রুথান মাহমুদসহ অনেকে।
জানাজা শেষে ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের পাঠানবাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা