• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী-শিশু নির্যাতন : হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির দৃষ্টান্ত পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২ টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সরকারি চাকরিজীবীদের সামনে আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির আওতায় এ ছুটি ভোগের সুযোগ পাবেন তারা। চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি। অবশ্য এক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও রয়েছে।

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.); ২৮ ও ২৯ আগস্ট শুক্র-শনিবার সরকারি ছুটি। এমন অবস্থায় ২৭ আগস্ট বৃহস্পতিবার মেনেজ করতে পারলেই মিলবে টানা চারদিনের ছুটি।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকেন।

অপরদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি-না, তা নির্ধারণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা