• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক রাজশাহীতে সেলসম্যানদের নিয়ে অতিথি ডটকমের বিশেষ আয়োজন রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত সিনেমা জগত থেকে হারিয়ে গেলেন নায়িকা সাহারা? আর্জেন্টিনার গানে নেচে ঝড় তুললেন পরীমনি গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জনগণের মতামতকে অবহেলা করলে রাজনৈতিক মূল্য দিতে হবে: সৈয়দপুরে আব্দুল হালিম প্রধানমন্ত্রী দ্রুতই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন: পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী দ্রুতই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন: পানিসম্পদমন্ত্রী

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে, আমি (তারেক রহমান) খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেব। এটা আমাদের প্রতিশ্রুতির অংশ।’

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারীর তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পানি সম্পদমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই এলাকায় এসেছি। সরেজমিন দেখেছি। ইনশাআল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাস হয়েছে, শিগগিরই আমাদের টেকনিক্যাল টিম কাজ করার পর রিপোর্ট দিলে তিস্তা মহপরিকল্পনার কাজ একনেকে পাস করানো হবে ইনশাআল্লাহ।’

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করতে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এই প্রকল্প গ্রহণ করার আগে-পেছনে অনেক কথা বলতে পারেন। কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি—পরিকল্পনা অনুযায়ী যদি না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম কাজ করছেন। আমরা সবার মতামত গ্রহণ করব। প্রয়োজনে দুই-চারটা দেশের বিশেষজ্ঞদেরও।’

এর আগে মন্ত্রী তিস্তা প্রধান সেচ খাল, জলঢাকার ধাইজান নদী, চারালকাটা নদী ও দিনাজপুর সেচ খাল পরিদর্শন করেন। এ সময় পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গঠিত ৯ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা