• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী আলোচনায় অংশ নেয়ার অর্থ শত্রুর মতামত মেনে নেয়া নয়: মুজতবা খামেনি লন্ডনের উত্তরাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষ, একজনের মৃত্যু ১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড পেল প্যারাগুয়ে তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে প্যারাগুয়ে

এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড মরক্কোর

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

বিশ্বকাপের চলমান আসরে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করছে মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল প্রথম মিনিটেই। ম্যাচ শুরুর মাত্র ৭২ সেকেন্ডের মাথায় গোল করে এবারের টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

শুক্রবার (১৯ জুন) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে মরক্কো। কিক-অফের পরপরই ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলেন দিয়াজ। গতিময় সেই আক্রমণে তিনি বক্সের সামনে থাকা ইসমাইল সাইবারির কাছে বল বাড়িয়ে দেন। সুযোগ পেয়ে এক মুহূর্তও সময় নষ্ট করেননি সাইবারি। নিখুঁত গতিতে রক্ষণভাগ ভেদ করে এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকে নেওয়া তাঁর শক্তিশালী শট স্কটল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। ম্যাচের ঘড়িতে তখন মাত্র ১ মিনিট ১২ সেকেন্ড।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গোলের কৃতিত্ব এখন মরক্কোর দখলে। ম্যাচের শুরুতেই পাওয়া এই লিড স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় এবং মরক্কোকে এনে দেয় আত্মবিশ্বাসী সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা