• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী আলোচনায় অংশ নেয়ার অর্থ শত্রুর মতামত মেনে নেয়া নয়: মুজতবা খামেনি লন্ডনের উত্তরাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষ, একজনের মৃত্যু ১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড পেল প্যারাগুয়ে তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে প্যারাগুয়ে

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য শনিবার (২০ জুন) বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৯ জুন) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু এলাকায় শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তরের কাজ করা হবে। ফলে এই সময়ে নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন কাজের জন্য শনিবার চুয়াডাঙ্গার বেশকিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের আওতাধীন এলাকায় ১১ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টায় বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- রড়বাজার ফিডারের দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া ও দৌলোদিয়ার বঙ্গজ পাড়া এবং নিউ মার্কেট ফিডারের বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া ও দৌলোদিয়ার কোরিয়া পাড়া এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা