• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল কচুয়া কারিগরি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু কলকাতার সিনেমায় ‘দীপু’ সিনেমায় বাংলাদেশের দীপের গান ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী

১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে

প্রতিবেদক / ২১ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে খেলতে নেমে দারুণ একটি রেকর্ডে গড়ল প্যারাগুয়ে। চলতি আসরে দ্রুততম গোলের মালিক হলেন দলটির মাতিয়াস গালারজা। আর তার গোলেই ১-০ ব্যবধানে জয় পায় দলটি। যেখানে বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি প্যারাগুয়ের।

অন্যদিকে গ্রুপ পর্ব টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। তার আগে আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।

বল দখল বদলে যাওয়ার পর বলটি মাতিয়াস গালারজার কাছে পৌঁছে যায়, গোল থেকে প্রায় ২৫ গজ দূরে। তিনি সেখান থেকে নিখুঁত এক শট নিয়ে বলটি নিচের কোণায় পাঠিয়ে দেন, এবং প্যারাগুয়েকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন। তবে বিরতির আগে যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। দলটির মিগেল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের মের্ত মুলদুরকে কিছু একটা বলছিলেন। এরপর তাকে লাল কার্ড দেখানো হয়! যদিও বিরতির আগে ও পরে আধিপত্য বিস্তার করে খেলে তুরস্ক। এ সময় প্যারাগুয়ে থেকে পাস, পজিশন, অন টার্গেটে শট সব দিকেই এগিয়ে ছিল তারা। তবে গোল করতে না পারায় ম্যাচ হেরে বসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা