• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল কচুয়া কারিগরি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু কলকাতার সিনেমায় ‘দীপু’ সিনেমায় বাংলাদেশের দীপের গান ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী

‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

ঈদের তারকাবহুল সিনেমার ভিড়ে বক্স অফিসে এখন চলছে ছকভাঙা গল্পের নীরব জয়জয়কার। মুক্তির প্রথম সপ্তাহে শাকিব খানের তারকা-প্রভাবে আজমান রুশোর ‘রকস্টার’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও, দুর্বল চিত্রনাট্যের কারণে দ্রুতই এর আবেদন কমতে শুরু করেছে। 

ঠিক তখনই গল্প ও নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ফলস্বরূপ, ঈদের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মাল্টিপ্লেক্সে দর্শক চাহিদার পাশাপাশি আয়ের দৌড়েও ‘রকস্টার’কে পেছনে ফেলে দিয়েছে এই সিনেমাটি।

মুক্তির ২১তম দিনে দেশের মাল্টিপ্লেক্সগুলোর অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী, ‘রকস্টার’-এর ২২টি শো থেকে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অন্যদিকে, প্রবল দর্শক আগ্রহের কারণে প্রতিদিন ২৮টি শো নিয়ে দাপট দেখাচ্ছে ‘রইদ’। শুধু তাই নয়, ২১তম দিনে ছবিটির আয় হয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা, যা শাকিব খানের ‘রকস্টার’-এর চেয়ে প্রায় দ্বিগুণ।

শুরুতে বিপুল সাড়া পাওয়ায় মোট আয়ের অঙ্কে ‘রকস্টার’ কিছুটা এগিয়ে থাকলেও, নির্মাণব্যয়ের দিক থেকে লগ্নিকৃত টাকা তুলে আনার ক্ষেত্রে বাজিমাত করেছে ‘রইদ’। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির প্রদর্শনী হচ্ছে দেদার, যা থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে অ্যাকশন-ড্রামা ঘরানার ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কাজী সাবির ও তারিক আনাম খানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা