• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে একাদশ নিয়ে দুই সংশয় স্কালোনির জাতীয় সংসদ গ্রন্থাগারকে আধুনিক ও যুগোপযোগী করতে নির্দেশনা দিলেন : চীফ হুইপ লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী ঢাকা ছাড়তে বিমানবন্দরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বাস্তবায়নে সুইজারল্যান্ড পৌঁছেছেন শেহবাজ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

প্রতিবেদক / ৫ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

কানাডার ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করতে করতে ইমামের ওপর আক্রমণ চালায়।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) এক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ শেষে গাড়িতে বসার সময় এই হামলার শিকার হন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনায় এক ব্যক্তি হঠাৎ করে গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আঘাত করে। বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী ইমামের উদ্দেশে ‘নিজ দেশে ফিরে যাও’ ধরনের অপমানজনক মন্তব্য করে এবং ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করতে থাকে।

ঘটনার পরপরই স্থানীয় মুসলিম সংগঠন এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং হামলাকারীকে শনাক্ত করার দাবি জানায়।সংস্থাটি বলেছে, একজন ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি সমাজে বাড়তে থাকা ঘৃণাজনিত সহিংসতার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

তাদের ভাষায়, মুসলিমবিরোধী ঘৃণা ও সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়ছে, যা ধর্মীয় সহাবস্থান ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সব রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিসিএম আরও জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ ছিল কি না- তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। তবে হামলার পর ইমামের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তাও নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা