• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে বৈষম্যের অভিযোগে ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ কয়েকজন অজ্ঞাত কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানি-আমেরিকান নাগরিক লোতফোল্লাহ কাওয়েহ আফরাসিয়াবি ৩০ জুন যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি ফেডারেল আদালতে ৯ কোটি ১০ লাখ ইরানির পক্ষে এ দেওয়ানি মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৬ বিশ্বকাপে ইরানের জাতীয় দল বৈষম্যের শিকার হয়েছে এবং অনিয়মের মাধ্যমে তাদের অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৬ জুন মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার শুজা খলিলজাদেহর একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। আফরাসিয়াবির দাবি, সিদ্ধান্তটি ভুল ছিল এবং ইচ্ছাকৃতভাবে ইরানকে জয় থেকে বঞ্চিত করা হয়েছে, যাতে মিসর নকআউট পর্বে উঠতে পারে।
মামলায় ফিফার বিরুদ্ধে ‘ভণ্ডামি ও বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ আনা হয়েছে। আফরাসিয়াবির দাবি, পুরো টুর্নামেন্টজুড়ে ইরানের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দাবি করা ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ ‘উদার হিসাবেই’ নির্ধারণ করা হয়েছে। আদালত চাইলে এর চেয়েও বেশি অর্থ ক্ষতিপূরণ হিসেবে নির্ধারণ করতে পারেন। মামলা সফল হলে ক্ষতিপূরণের একটি অংশ ইরানের যুব ক্রীড়া উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান তিনি।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালে ইরান দল প্রশাসনিক ও কূটনৈতিক নানা জটিলতার মুখে পড়ে। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, দলের প্রায় ১৫ সদস্য যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এছাড়া তাদের প্রস্তুতি ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নিতে বাধ্য করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা