ব্যর্থতার দায়ে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন বাংলাদেশ দলের অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সেই গুঞ্জন আরো জড়ালো হয়। এইবার সেই গুঞ্জন হলো সত্যি বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মতে শিগ্রই ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন তিনি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ছানা যাচ্ছে নতুন অধিনায়ক হিসেবে সবার চেয়ে এগিয়ে আছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাশ।
আগামী (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি