• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা পিছিয়ে গেলো মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

প্রতিবেদক / ২২ বার
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সহ-আয়োজক মেক্সিকো ও ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে মেক্সিকো সিটির প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী খেলা শুরু হবে সকাল ৭টায়।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ের। শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ডের দল।
তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচটি আরও বিলম্বিত হতে পারে। আয়োজক কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা