• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

গোল্ডেন বুটের লড়াইয়ে ইতিহাস: একসঙ্গে শীর্ষে মেসি-এমবাপ্পে-হলান্ড

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপ যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। এবারের আসরে বিরল এক দৃশ্য দেখা গেছে। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সমান ৭টি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন তিন মহাতারকা-লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড।
বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন তারকা ফুটবলারের সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে কে অন্যদের ছাড়িয়ে যাবেন, তা নিয়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের আগ্রহ।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা ও দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত ছন্দে রয়েছেন। আর ব্রাজিলকে বিদায় দেওয়া নরওয়ের নায়ক আর্লিং হলান্ডও ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে মেসি ও এমবাপ্পের সমান ৭ গোল নিয়ে শীর্ষে উঠে এসেছেন।
এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলেই ৭ গোল করার বিরল কীর্তি গড়েছেন হলান্ড। ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোনো ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপেই সাত গোলের মাইলফলক স্পর্শ করলেন। ১৯৭৪ বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লাতো। ৫২ বছর পর সেই অনন্য কীর্তির পাশে নিজের নাম লেখালেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা