• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিবেদক / ২২ বার
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

টাইগার পেসারদের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৩৬.৪ ওভারে জিম্বাবুয়েকে ১৪১ রানে থামিয়েছে বাংলাদেশ।

বিশেষ করে পেসাররা দারুণ বোলিং করেছেন। হারারেতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা। নাহিদ একাই শিকার করেছেন ৬ উইকেট, বিপরীতে দিয়েছেন ২১ রান। ওয়ানডেতে এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।

এর আগে, মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন ২৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এতদিন যৌথভাবে যা ছিল সেরা বোলিং। এছাড়া, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামেরও ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।

এদিকে, এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। আর বাংলাদেশের তাসকিন আহমেদ ২টি এবং মেহেদি হাসান মিরাজ একটি উইকেট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা