• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে আর্জেন্টিনার পরের ম্যাচ কবে কখন?

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শেষ আটে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী। শেষ ষোলোর সেই ম্যাচের ফলের পরই নিশ্চিত হবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিদ্বন্দ্বী।

কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। ফিফার সূচি অনুযায়ী, ম্যাচটি মাঠে গড়াবে শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায়, যা বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টা।

বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর, ম্যাচটি ভোররাত নয়, সকালে উপভোগ করার সুযোগ থাকবে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাই মেসিদের সামনে অপেক্ষা করছে আরও একটি হাইভোল্টেজ পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা