• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আজ রাতেই ইরানের ওপর জোরালো হামলা চালাব : ট্রাম্প

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সম্ভবত আজ রাতেই আবার ইরানে হামলা চালাবে। ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত করেছি। সম্ভবত আজ রাতেও আবার কঠোরভাবে আঘাত করব। আমি তাদের সামান্য আগাম সতর্কতা দিচ্ছি। আজ রাতে আমরা জোরালো হামলা চালাব, তবে শেষ পর্যন্ত কী হয়, সেটি দেখা যাবে।
ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানে ‘শাসন পরিবর্তন’ ঘটাতে সক্ষম হয়েছেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত। তবে এবার তিনি তাদের আবারও “পাগলাটে” বলে মন্তব্য করেন।
তিনি দাবি করেন, যুদ্ধের সময় তারা একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে সেগুলোর সবই ভূপাতিত করা হয়।
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে তার করা চুক্তি ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত পারমাণবিক চুক্তির চেয়ে অনেক ভালো। তিনি বলেন, আমাদের চুক্তি পারমাণবিক অস্ত্রের পথে একটি দেয়াল। আর তার (ওবামার) চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথে একটি রাস্তা।
তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তার কথাও জানান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা হয়তো কোনো চুক্তি ছাড়াই এগোব, কারণ… সেটা আরও সহজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা