• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ঢাকা-রিয়াদ রুটে টিকিট বিক্রি শুরু করলো রিয়াদ এয়ার

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে সরাসরি দৈনিক ফ্লাইট চালু করছে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন্স রিয়াদ এয়ার। আর এ সেবার টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকেই।

এয়ারলাইন্সটি জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হবে।

সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ফিরতি ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে একই দিন সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।

রিয়াদ এয়ারের দাবি, নতুন এই রুট বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটন সংযোগ আরও জোরদার করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের জন্য সহজ ট্রানজিট সুবিধাও নিশ্চিত করবে।

যাত্রীরা রিয়াদ এয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। চার শ্রেণির কেবিন সুবিধাসহ আধুনিক ইন-ফ্লাইট বিনোদন ও উন্নত যাত্রীসেবা থাকবে এই ফ্লাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা