• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে খুব শিগগিরই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের পরিচালনা কমিটি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।
সাবেক সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নিদর্শনের ব্যাপক ক্ষতি করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। একই সঙ্গে লাখ লাখ কোটি টাকা লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা