• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় শিশুসহ ৫ নিহত, মহাসড়ক অবরোধ

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

এস এম আলমগীর হুসাইন
(ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একাধিক বাস ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধারকাজে অংশ নেন এবং সড়কে ছড়িয়ে পড়া ডিম সরানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে মানুষের জটলা তৈরি হয়।এ অবস্থায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে নিয়োজিত লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ, গ্রাম সুয়াদী; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় জানা গেছে। আহত তিন থেকে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা নড়াইল এক্সপ্রেসের তিনটি বাস ও দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মহাসড়কে চলাচলকারী আরও ১৫ থেকে ২০টি যানবাহনে ভাঙচুর চালানো হয়।এ ঘটনার পর ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে চেষ্টা চালায়।ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, হতাহতদের সঠিক তথ্য সংগ্রহ এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা