• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

কেন আবার রাস্তায় নেপালের জেন-জিরা

প্রতিবেদক / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। নিহত ২৫ বছর বয়সী গণেশ নেপালির মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় মহানগর পুলিশের সদস্যরা তার মোটরসাইকেলের চাকার সঙ্গে হুইল লক লাগান। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর প্রতিবাদে গণেশ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন তার মৃত্যু হয়।

এই ঘটনার পর রাজধানী কাঠমান্ডুতে শত শত মানুষ রাস্তায় নেমে মানবাধিকার রক্ষা, দরিদ্র মানুষের প্রতি নির্যাতন বন্ধ এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহির দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, নগর প্রশাসন দীর্ঘদিন ধরেই পথের হকার ও বস্তিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে।

এদিকে আইন বিশেষজ্ঞদের দাবি, কাঠমান্ডু মহানগর পুলিশ তাদের আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করছে। নেপালের আইন অনুযায়ী, বলপ্রয়োগ বা জনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব জাতীয় পুলিশের, পৌর পুলিশের নয়।

গণেশ নেপালির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে এখন দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা