• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’নামকরণ

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

রাজশাহী ৫ মে ২০২৬।

রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, আমি রাজশাহীতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বিভিন্ন টুর্নামেন্ট ও লীগ চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটি যেন আগামীতে সচল থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিবির সাবেক পরিচালক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু এবং রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাজু। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক জয়েন সেক্রেটারি মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী বাবু সহ ক্রীড়া সংগঠন ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম একটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা