• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন ড. সুরাতুজ্জামান

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে ড. সুরাতুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন।

এদিকে, শেখ কামরুল হাসান জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগ দিয়েছেন। অর্থ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস (অডিট অ্যান্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে শেখ কামরুল হাসান বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েও উচ্চপদে দায়িত্ব পালন করেন।

বিদেশে দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

শ্রীমঙ্গলের চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেখ কামরুল হাসান ‘আর্থিক ও প্রশাসনিক আইন হ্যান্ডবুক’ শীর্ষক গ্রন্থের প্রণেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা