• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ডেস্কটপে বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম, মেটার সার্ভারে ত্রুটি?

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। ফলে কম্পিউটার ব্যবহার করে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না লাখো ব্যবহারকারী।

রোববার দুপুরের পর থেকে শুরু হওয়া এই সমস্যার তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি’। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে।

বাংলাদেশসহ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।

এদিকে, মেটার পক্ষ থেকে এখনো বিভ্রাটের কারণ বা সেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বাড়ছে ভোগান্তি ও উদ্বেগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা