• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার,শাকিরা ও বিটিএস সদস্যরা

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবলের লড়াই নয়, সংগীত ও বিনোদনেরও এক বর্ণিল উৎসবে পরিণত হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দর্শকদের মাতিয়ে রাখে জমকালো হাফটাইম শো।

হাফটাইমের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন পপ আইকন ম্যাডোনা। নাটকীয়ভাবে মঞ্চে এসে নিজের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। এরপর একে একে পারফর্ম করেন জাস্টিন বিবার, শাকিরা এবং বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

এর আগে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের চমকে দেন। পাশাপাশি নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস, লরা পাওসিনি এবং পোস্ট ম্যালোনও মঞ্চ মাতান। সোয়ে লির সঙ্গে ‘সানফ্লাওয়ার’ পরিবেশন করে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দেন পোস্ট ম্যালোন।

ফাইনালের আনুষ্ঠানিকতা শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে, যা পরিবেশন করেন জেনিফার হাডসন। আর হলিউড তারকা টম ক্রুজ বলেন, ‘ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই বিশ্বের মানুষকে একত্রিত করে।’ বিশ্বকাপের ফাইনাল তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি ছিল বিশ্বমানের বিনোদনেরও এক স্মরণীয় আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা