• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

দিল্লিতে ককরোচ আন্দোলন: ইন্টারনেট বন্ধ করল সরকার

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ’ আন্দোলনের বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় দিল্লির বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’।

সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলে, ‘বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগের খবরের মধ্যেই, এলাকাটিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যা জানা গেছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। আমরা রাজধানীতে অবিলম্বে সমস্ত টেলিযোগাযোগ সেবা পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।’ সংগঠনটি আরও জানায়, ইন্টারনেট সেবা স্থগিতের বিষয়ে জনসমক্ষে কোনো সরকারি আদেশ বা নির্দেশিকা পাওয়া যায়নি।

এদিকে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টেলিকম অপারেটরদের পাঠানো বার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।’ বিবিসি স্বাধীনভাবে এসব বার্তার সত্যতা নিশ্চিত করতে না পারলেও তাদের প্রতিনিধিরাও বিক্ষোভের কাছাকাছি এলাকায় ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে বিশাল পদযাত্রা করে ককরোচ আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিপেটা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা