• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দিল্লিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযান, দফায় দফায় সংঘর্ষ

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন ককরোচ জনতা পার্টির নেতারা। এরপর বিক্ষোভকারী সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেইসাথে লাঠিচার্জ শুরু করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এতে হতাহতদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সোমবার দুপুরে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন ককরোচ জনতা পার্টির নেতারা।

এরপর বিক্ষোভকারী সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেইসাথে লাঠিচার্জ শুরু করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা যন্তর মন্তর এলাকা ছেড়ে না যাওয়ায় পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের জেরে বন্ধ করে দেয়া হয় মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা