• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার মো. কামাল (৩০) এবং তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা