• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক

জাল ওয়ারিশ সনদ ও সম্পত্তি দখলের অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন রাজশাহী / ৩০ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাজশাহীর লক্ষ্মীপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখল, জাল ওয়ারিশান সনদ তৈরি এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৃত মরহুম আজিম উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম।

বৃহস্পতিবার(২৩ জুলাই) লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে ফাতেমা বেগম দাবি করেন, তাদের দাদা মরহুম মহিউদ্দিন বেওয়ার মৃত্যুর পর তার বাবা মরহুম আজিম উদ্দিন সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তীতে বাবার মৃত্যুর পর তিনি, তার তিন ভাই এবং তাদের মা আইনানুগভাবে ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক হন। প্রয়োজনীয় খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে তারা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালে কয়েকজন ব্যক্তি একটি জাল ওয়ারিশান সনদ তৈরি করে ভূমি অফিস, ডিসি অফিস ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থাপন করেন। ওই সনদের ভিত্তিতে প্রশাসনিক আদেশ নিয়ে তাদের সম্পত্তির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানি, মামলা-মোকদ্দমা এবং উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিরোধপূর্ণ সম্পত্তিটি রাজশাহী শহরের লক্ষ্মীপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে প্রতিপক্ষ নিজেদের স্বার্থে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত আদায়ের চেষ্টা করছে। এতে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবারের ভোগদখলে থাকা সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

ফাতেমা বেগম বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিকবার আপত্তি জানানো হলেও তারা মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাল ওয়ারিশ সনদের অভিযোগ তদন্ত করে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা