• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মুক্তি পেল বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দীর্ঘ সাত মাসের অপেক্ষার পর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার বিজয় থালাপতির বহুল প্রতীক্ষিত বিদায়ী সিনেমা ‘জন নায়গন’। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

পরিচালক এইচ. ভিনোথ নির্মিত এই সিনেমাকে বিজয়ের অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন বলে জানা গেছে।

দর্শকদের একাংশ বিজয়ের অভিনয়, পর্দা উপস্থিতি এবং অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন। তবে অনেকের মতে, পরিচিত ধরনের গল্প, দীর্ঘ অ্যাকশন দৃশ্য এবং প্রায় তিন ঘণ্টার দৈর্ঘ্য সিনেমার গতি কিছুটা কমিয়ে দিয়েছে।

কেউ ছবিটিকে ‘বিনোদনমূলক’ বলছেন, আবার কেউ মনে করছেন দ্বিতীয়ার্ধের রাজনৈতিক অংশ এবং ফ্ল্যাশব্যাকই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক। অন্যদিকে খলনায়কের ভূমিকায় ববি দেওলের চরিত্র আরও প্রভাবশালী হতে পারত বলেও মত দিয়েছেন অনেক দর্শক।

‘জন নায়গন’ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, প্রিয়মণিনারাইন

প্রশংসা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই বিজয়ের শেষ সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনেকের মতে, ‘জন নায়গন’ শুধু একটি সিনেমা নয়, বরং অভিনয় থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়ের সূচনাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা