• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি: / ১৫ বার
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নড়াইলে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এনসিপি নড়াইল জেলা সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।

বক্তারা বলেন, দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান থাকবে না। গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তন এসেছে। তাই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পুরোনো অন্যায়-অবিচারের ধারার বিরুদ্ধে সচেতন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে।

এ সময় এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা