নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের বংশীবাটি গ্রামে মো. ওবায়দুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন বংশীবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের সন্তান।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।