একমাত্র সন্তানকে হারানোর গভীর শোককে শক্তিতে রূপ দিয়ে নতুন করে পরিবার গড়ার স্বপ্ন দেখেছিলেন গ্রিসের ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি ও তার স্বামী কনস্টান্টিনোস। সেই স্বপ্ন পূরণ হয়েছে ২২ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত একটি ভ্রূণ থেকে জন্ম নেওয়া কন্যাসন্তানের মাধ্যমে।
গত ৯ সেপ্টেম্বর এথেন্সের একটি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি। এক বছর আগে সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী একমাত্র ছেলে জর্জোসকে হারিয়েছিলেন এই দম্পতি। তার স্মৃতিতে নবজাতকের নাম রাখা হয়েছে ‘জর্জিয়া’।
জর্জোসও আইভিএফ পদ্ধতিতে জন্মেছিলেন। তাই দীর্ঘদিন সংরক্ষিত সেই ভ্রূণই হয়ে ওঠে নতুন করে সন্তান পাওয়ার সুযোগ।
তবে বয়সসীমার কারণে পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হয় ক্রিস্টিনাকে। চিকিৎসকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফল হয় তাদের প্রচেষ্টা।
ক্রিস্টিনা বলেন, নতুন করে শুরু করে পরিবারের গল্প এগিয়ে নিতে চেয়েছেন তারা। আর কনস্টান্টিনোসের কাছে এই সন্তান শোকের মধ্যেও নতুন আশার বার্তা। ঘটনা সামনে আসার পর গ্রিসে আইভিএফের বয়সসীমা পুনর্বিবেচনার দাবিও উঠেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com