• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নওগাঁর পত্নীতলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শ্যামল তিগ্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির দপ্তরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্যা মোটরসাইকেলযোগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা