• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

ভৈরবে সাঁড়াশি অভিযান, ছিনতাইকারী-কিশোরগ্যাংসহ আটক ৫১

মিলাদ হোসেন অপু ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা / ২৬ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। ১৩ আগস্ট শুক্রবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়। ১৪ আগস্ট শুক্রবার দুপুরে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ। এর আগে ১৫ জুন ৪২ জনকে গ্রেপ্তার করে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। কিশোরগ্যাংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারা দেশের মানুষদের জন্য জনদুর্ভোগ তৈরি হয়। ইতোমধ্যে ভৈরবের বেশ কয়েকটি ঘটনা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। আটকের খবরে সন্তানদের ছাড়িয়ে নিতে থানা চত্বরে অভিভাবক ভিড় করে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা