• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

টঙ্গিবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তহ উদ্বোধন ও আলোচনা সভা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৩৪ বার
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান সহ বিভিন্ন দপ্তরের কর্মতর্তা কর্মচারী মৎস্য চাষী জেলে ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।

এ সময় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। পরে মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আগামী ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা