• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

এম এ হাই সাঁথিয়া, পাবনা / ৫৩ বার
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পাবনার সাঁথিয়ায় নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহত সিএনজি চালক মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে আব্দুল্লাহ্ (৪৫)।সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ চলমান থাকায় ব্রিজের কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। এমন অবস্থায় সড়কে যাতায়াতের জায়গা সংকোচিত হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ সিএনজির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে তাৎক্ষণিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৫/৬ জন আহত হন। সিএনজি চালককে সাঁথিয়া হসপিটালে নেয়ার পর রুগীর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সিএনজি চালক আব্দুল্লাহকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা