• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট, ১০ টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জেলা প্রশাসন,বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক শহরের মফিজ পাগলার মোড় এলাকায় অবস্থিত “সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট” এ অভিযান। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ( ১৭ আগষ্ট ) সন্ধ্যা ০৫.৪০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ০৬.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টে –

১. অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা যায়।
২. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ করতে দেখা যায় ;
৩. পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই প্রস্তুত করতে দেখা যায়।
৪. প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়;
৫. রান্নাঘরে তেলাপোকার অস্তিত্ব পাওয়া যায়।
৬. ফ্রিজে পঁচা, বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সাবিনা ইয়াসমিন এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা