• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সানজিদা রিমির কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া ‘তুই আমার আলতা চুড়ি না’ গানটির সংগীত পরিচালনা করেন আহমেদ সজিব। এ গানটির পর তার সুর ও সংগীতে আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন রিমি।

তবে এবার শুধু কণ্ঠ নয়, সজিবের সঙ্গে গেয়েছেনও তিনি। সম্প্রতি তাদের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘আদরে আদরে’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত করেছেন আহমেদ সজিব নিজেই। প্রযোজনা প্রতিষ্ঠান ভাওয়াল মিউজিক এটি প্রকাশ করেছে। গানটিতে মডেল হয়েছেন সুমাইয়া ও রোবায়েদ আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার।

গানটি প্রসঙ্গে আহমেদ সজিব বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। তাই যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। এরই মধ্যে দর্শক শ্রোতাদের কাছ থেকে সেই পরিশ্রমের ফল পাচ্ছি। তিন দিনের কম সময়ে গানটির ভিউ সাড়ে তিন লাখের বেশি হয়েছে। আমার পরিচিতদেরও অনেকে গানটির প্রশংসা করেছেন। আশা করছি, গানটি আরও অনেক দূর যাবে।

সানজিদা রিমি বলেন, সজিব ভাইয়ের সঙ্গে আমার কাজ সবসময় ভালো হয়। ‘তুই আমার আলতা চুড়ি না’ থেকে আমাদের শুরু। এখন ‘আদরে আদরে’ গানটিও অল্প সময়ে দর্শক শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছে। আশা করছি, এভাবে আরও ভালো ভালো কাজ দর্শক শ্রোতাদের উপহার দিতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা