• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

রিধিকা ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত শনিবার ভোরে রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই রিধির মা মনি বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগে রিধির সঙ্গে হাসিবুরের কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার দিন রিধির বাসায় গেলে সেখান থেকেই হাসিবুরকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে রিধির মা দাবি করেছেন, দীর্ঘদিনের সম্পর্কের কারণে তাদের মধ্যে বিভিন্ন সময় বিরোধ হতো এবং তার মেয়েকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রোববার হাসিবুরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিধির মৃত্যুর ঘটনায় এখন তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী কার্যক্রমের দিকেই নজর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা