• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি

মোঃ মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার ১১টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দিন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নওগাঁ জেলা প্রতিনিধি মো. মাফুজুর রহমান এবং গণকণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মোসেকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলাম। এ সময় জেলার ১১টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা