• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

আদালতের আদেশ অনুযায়ী, দণ্ড কার্যকর করতে পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা